1 Answers
উদ্দীপকের রবিনের এইডস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ রোগগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি সংক্রমক রোগ হলো এইডস। এইচআইভি ভাইরাসের সংক্রমণে এইডস রোগ হয়। এটি একটি প্রাণঘাতী রোগ। HIV-এর সংক্রমণের সর্বশেষ পর্যায় হলো এইডস। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির ওজন দ্রুত কমতে থাকে, সবসময় অসুখ লেগে থাকে, রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় বলে যেকোনো রোগই মারাত্মক হয়ে উঠতে পারে। এর কোনো চিকিৎসা নেই। একমাত্র মৃত্যুই এর শেষ পরিণতি। HIV সংক্রমিত ব্যক্তির সাথে যৌনমিলন, রক্ত গ্রহণ, দুধ পান এবং তার ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে এটি ছড়ায়। উদ্দীপকের রবিনের মাঝে যেসব লক্ষণ দেখা যায়, তা এইডস রোগীর লক্ষণের অনুরূপ। তাই সে এইডস আক্রান্ত হয়েছে বলা যায়।
5 views
Answered