1 Answers
উদ্দীপকে বর্ণিত বৃদ্ধার পাঁচ সন্তানের কর্মকাণ্ডে অকুশল কর্মের ইঙ্গিত রয়েছে।
অকুশল কর্ম মানে পাপকর্ম। যে কর্মের ফলে মানুষ জন্মান্তরে দুঃখ ভোগ করে তাই অকুশল কর্ম। অকুশল শব্দের অর্থ হলো পাপ, দোষ, অপুণ্য, অপরাধ, অশুভ, অমঙ্গল, অন্যায়, নিকৃষ্ট ইত্যাদি। অকুশল কর্মে লোভ, দ্বেষ, মোহ বিরাজিত। এই কর্মের ফলে মানুষ সমাজে অপমানিত ও নিন্দার ভাগী হয়। জগতে এমন কোনো প্রাণী নেই যাকে অকুশল কর্মের ফল ভোগ করতে হয় না। মানুষ থেকে শুরু করে পশু-পাখি সবাইকে অকুশল কর্মের ফল ভোগ করতে হয়।
উদ্দীপকে একটি গ্রামের বৃদ্ধা মহিলার অসহায় পরিস্থিতির কথা বর্ণিত হয়েছে। সেখানে দেখাযায়, বৃদ্ধার পাঁচ সন্তান বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ নিয়ে ঝগড়া করে এবং সবাই মার সাথে দুর্ব্যবহার করে। ছেলেরা এমন কাজের মাধ্যমে অকুশল কর্ম করছে যার কুফল তাদের জন্ম-জন্মান্তরে ভোগ করতে হবে।