1 Answers

উদ্দীপকে বর্ণিত সিক্তার জীবনে অকুশল কর্মের প্রভাব পড়েছে। 

অকুশল কর্ম মানে পাপকর্ম। যে কর্মের ফলে মানুষ জন্মান্তরে দুঃখ ভোগ করে তাই অকুশল কর্ম। অকুশল শব্দের অর্থ হলো পাপ, দোষ, অপুণ্য, অপরাধ, অশুভ, অমঙ্গল, অন্যায়, নিকৃষ্ট ইত্যাদি। অকুশল কর্মে লোভ, দ্বেষ, মোহ বিরাজিত। এই কর্মের ফলে মানুষ সমাজে অপমানিত ও নিন্দার ভাগী হয়। জগতে এমন কোনো প্রাণী নেই যাকে অকুশল কর্মের ফল ভোগ করতে হয় না। মানুষ থেকে শুরু করে পশু-পাখি সবাইকে অকুশল কর্মের ফল ভোগ করতে হয়।

উদ্দীপকে সিক্তা ধনী হয়েও জটিল রোগের কারণে শয্যাশায়ী হয়ে জীবন অতিবাহিত করছেন। সিক্তা পূর্বে কোনো অকুশল কর্ম করেছেন। যার কারণে তিনি বর্তমানে ধনী হয়েও জটিল রোগের কারণে শয্যাশায়ী হয়ে দুঃখ ভোগ করছেন। অর্থাৎ তিনি নিজের অকুশল কর্মের ফল ভোগ করছেন।

5 views

Related Questions