1 Answers
উদ্দীপকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো সড়ক দূর্ঘটনা সমাজজীবনে এর প্রভাব খুবই মারাত্মক।
সড়ক দূর্ঘটনার প্রধান শিকার হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দূর্ঘটনায় আহত কিংবা নিহত হওয়ার কারণে এসব পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবনযাপন করতে হয় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। উদ্দীপকের সীমা সংবাদপত্রে সড়ক দুর্ঘটনার খবরগুলো দেখে অত্যন্ত ব্যথিত হয়। এভাবে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অনেক মানুষ মৃত্যুবরণ করছে। সীমার প্রেক্ষাপট সে কথাই আমাদের মনে করিয়ে দেয়। অনেক সময় দূর্ঘটনা কবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, যা তার ব্যক্তিজীবনকে ভারসাম্যহীন করে তোলে। এ সমস্যা কোনো ক্ষেত্রে আত্মহত্যায় রূপ নেয়। আবার দেখা যায় পঙ্গু ব্যক্তিটিকে ভিক্ষাবৃত্তির মতো পেশা গ্রহণ করতে। কেউ কেউ জীবন নির্বাহের জন্য অপরাধ জগতে প্রবেশ করে। চরম হতাশা লাঘবে অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। কাজেই দেখা যায়, সড়ক দুর্ঘটনা সমাজজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকটিতেও সড়ক দূর্ঘটনার বিষয়টিই প্রতিফলিত হয়েছে।