1 Answers
সমাজ জীবনে আর্থসামাজিক ক্ষেত্রে নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষয়ের প্রভাব সুদূরপ্রসারী ও ব্যাপক। কেননা সমাজে মূল্যবোধের অবক্ষয় ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মানুষের অধিকারের বঞ্চনা বেড়ে যায়। ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করে না। ঘুষ, দুর্নীতিতে গোটা সমাজ অচল হয়ে পড়ে। অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এমন পরিস্থিতিতে নিরপরাধীরা শাস্তি পায়। সমাজ জীবনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সমাজে বিভিন্ন সামাজিক সমস্যা বেড়ে যায়। অপহরণ, হত্যা, নির্যাতন, চুরি-ডাকাতি, ভিক্ষাবৃত্তি, অপরাধ, কিশোর অপরাধ, বেকারত্ব, পুষ্টিহীনতা, মাদকাসক্তির মতো বিভিন্ন সমস্যা গোটা - সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে।
4 views
Answered