1 Answers

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলোই বাংলাদেশের জীবনকে যেন বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশের নদনদীর সংখ্যা ৭০০টির মতো। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নদীর প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি ও পানি বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে নদী। তাছাড়া মাছের উৎসও হচ্ছে নদী। নদী আমাদের দেশের অন্যতম পরিবহন ও যোগাযোগের মাধ্যম। জমির উর্বরাশক্তি বৃদ্ধিতে নদী পলি বহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসায় বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর ওপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম। তাই বলা হয়, বাংলাদেশের পানির প্রধান উৎস নদনদী।

4 views

Related Questions