1 Answers
'হিংসাই হলো মুমিনের প্রধান শত্রু' মন্তব্যটি যথার্থ। হিংসা এক - প্রকার মানসিক ব্যাধি। এ ব্যাধি আমাদের জীবনে শান্তি বিনষ্ট করে এবং কষ্টার্জিত নেক আমল ধ্বংস করে দেয়। রাসুলুল্লাহ (স.) বলেন, "তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।" (আবু দাউদ) মহানবি (স.) আরও বলেছেন, "তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না। এর মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী।" (আদাবুল মুফরাদ) সুতরাং মুমিন হিসেবে আমাদের উচিত হিংসা থেকে বেঁচে থাকা।
8 views
Answered