1 Answers
ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। কারণ ওয়াদা পালন করার জন্য আল্লাহ ও তার রাসুল (স.) নির্দেশ দিয়েছেন। যেমন- আল্লাহ বলেন,
১. “হে ইমানদারগণ! তোমরা ওয়াদাসমূহ পূর্ণ কর।" (সূরা আল-মায়িদা: ১)
২. "তোমরা প্রতিশ্রুতি পালন কর। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।" (সূরা বনি ইসরাঈল: ৩৪)
রাসুল (স.) বলেন,
১. "মুমিন ব্যক্তি সেই, যে ওয়াদা করে এবং তা পূর্ণ করে।"
২. “যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দীন নেই।”
4 views
Answered