1 Answers

নির্বাচন পরিচালনার জন্য কিছু প্রয়োজনীয় আচরণবিধি রয়েছে। নির্বাচনসংক্রান্ত আইনকানুন ও বিধিবিধান সকলকে মেনে চলতে হয়। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত কোনো প্রার্থী তার নির্বাচনি এলাকার কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে চাঁদা বা অনুদান প্রদান করতে পারবে না এবং নির্বাচনি এলাকার কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের অঙ্গীকার প্রদান করা যাবে না। অর্থ, অস্ত্র, পেশিশক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। কেবলমাত্র নির্বাচনি কর্মকর্তা, কর্মচারী, প্রার্থী, নির্বাচনি এজেন্ট এবং ভোটারগণ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। কোনো প্রার্থীর বা দলের কর্মীগণ ভোটকেন্দ্রে ঘোরাফেরা করতে পারবে না। এসব বিধিমালার যেকোনো বিধানের লঙ্ঘন নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে।

5 views

Related Questions