1 Answers
উদ্দীপকের জনাব 'X' নির্বাচনি আচরণবিধির নির্বাচনি প্রচারণা সংক্রান্ত বিধিটি লঙ্ঘন করেছেন।
নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মনোনয়নপত্র গ্রহণ থেকে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সময়ে নির্বাচন কমিশন যে বিধিবদ্ধ নিয়মকানুন আরোপ ও কার্যকর করে থাকে তা নির্বাচনি আচরণবিধি হিসেবে পরিচিত। নির্বাচনি আচরণবিধির একটি গুরুত্বপূর্ণ পর্যায় নির্বাচনি প্রচারণাকালীন আচরণবিধি। এ সময় প্রার্থী কী কী করতে পারবেন ও কী কী করা যাবে না তা কমিশন কর্তৃক নির্ধারিত রয়েছে। আর সেসব বিধিবদ্ধ নিয়ম অমান্য করলে তা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হয়। উদ্দীপকে জনাব 'X' তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে যে বক্তৃতা দিয়েছেন তা নিজের পক্ষে প্রচারণা নয়, বরং প্রতিপক্ষের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। এ কারণে কর্মকাণ্ড স্পষ্টত নির্বাচনি প্রচারণা বিধির লঙ্ঘন।