জনাব 'A' এর মতো ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় কী কী বিধি মেনে চলতে হয় তা উল্লেখ কর। (প্রয়োগ)
1 Answers
জনাব 'A' এর মতো ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় বেশকিছু বিধি মেনে চলতে হয়। সেগুলো হলো- রাজনৈতিক দল ও প্রার্থী নির্বিশেষে প্রচারণার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে। প্রতিপক্ষের কোনো সভা, শোভাযাত্রা ও প্রচারে কোনোরূপ বাধা দেওয়া যাবে না। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়কে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে জনসভা করা যাবে না। সভা বা মিছিলে কেউ বাধা প্রদান করলে তার বিরুদ্ধে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। রাজনৈতিক দল বা প্রার্থী সরকারি প্রচারপত্র, সরকারি যানবাহন, সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সহায়তা কিংবা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবে না। কোনো প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের ওপর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল লাগানো যাবে না। রাস্তা বা সড়কের উপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করা যাবে না। সকল প্রকার দেয়াল লিখন হতে সকলকে বিরত থাকতে হবে। ভোট কেন্দ্রের নির্ধারিত সীমার মধ্যে মোটরসাইকেলসহ যান্ত্রিক যানবাহন নিয়ে • প্রবেশ করা যাবে না। প্রভাবশালী কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তা নির্বাচনি কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ করতে পারবেন না।
অতএব বলা যায়, জনাব 'A' এর মতো ব্যক্তিদের নির্বাচনি প্রচারণায় উপরিউক্ত বিধি মেনে চলতে হয়।