1 Answers
জনাব আকবরের আইনের অনুশাসন মেনে চলার পেছনে বিবেকবোধ ও নৈতিকতার ধারণা কাজ করেছে।
মানুষ বিবেক-বুদ্ধিসম্পন্ন বলেই সৃষ্টির সেরা জীব হিসেবে পরিচিত। একজন বিবেকবোধসম্পন্ন মানুষ কখনো আইন অমান্য করে না। অন্যদিকে নৈতিকতাও মানুষকে আইন অমান্য করতে বাধা দেয়। বিবেক ও নৈতিকতাবোধের তাড়নায় মানুষ আইনের অনুশাসন মেনে চলে।
উদ্দীপকে উল্লিখিত জনাব আকবর একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। তার অধস্তন কর্মচারীরাও প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে নিজ নিজ দায়িত্ব স্বাধীনভাবে পালন করেন। এখানে জনাব আকবরের আইনের অনুশাসন মেনে চলার পেছনে তার বিবেকবোধ ও নৈতিকতা প্রবলভাবে কাজ করেছে। সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা যদি তার মতো সততার নীতি অনুসরণ করেন, তবে প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হবে, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক সমাজ, প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে।