1 Answers
উদ্দীপকের আশরাফ সাহেবের তিন পুত্র আইনের প্রাধান্য এবং আইনের দৃষ্টিতে সকলের সাম্য বা সমতা লঙ্ঘনের মাধ্যমে আইনের অনুশাসনকে ব্যাহত করেছে।
আইনের দৃষ্টিতে সাম্য মানে সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান। আইনগতভাবে আশরাফ সাহেবের রেখে যাওয়া সম্পত্তিতে তার পুত্রদের যেরূপ অধিকার আছে, তার কন্যারও তেমনি অধিকার আছে। প্রচলিত আইন অনুযায়ী পুত্র এবং কন্যারা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির অধিকারী। কিন্তু তিন ভাই তাদের বোনকে সম্পত্তির ভাগ না দিয়ে আইনের লঙ্ঘন করেছে। এর মাধ্যমে তারা তাদের বোনকে অধিকার থেকে বঞ্চিত করেছে। বোনের সম্পত্তি লাভের অধিকার আইনগত অধিকার। কিন্তু তারা তাকে আইনগত এ অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে আইনের লঙ্ঘন করেছে। আইনের অনুশাসন অনুযায়ী সবাই যেখানে সমান মর্যাদা পাওয়ার অধিকারী, আশরাফ সাহেবের পুত্ররা সেখানে এ বিধানটিকে লঙ্ঘন করেছে।