1 Answers

উদ্দীপকের গ্রাম্য মাতব্বরের বখাটে ছেলে সুমন, আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি ক্ষুণ্ণ করেছে।

আইনের অনুশাসন অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, মাতব্বর কিংবা সাধারণ মানুষ সবাই সমান। কিন্তু উদ্দীপকের গ্রাম্য মাতব্বরের ছেলে সুমন নিজেকে বড় ভেবে দরিদ্র জরিনাকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। সে আইনের দৃষ্টিক্ষমতা ধারাটিকে উপেক্ষা করেছে। কেননা সমাজে জরিনার গরিব পিতার চাইতে তার বা তাদের প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা বেশি। ক্ষমতার জোরে যে জরিনাকে উত্ত্যক্ত করার সাহস পেয়েছে। সে নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবা শুরু করেছিল। কেননা তার পিতা গ্রামের মাতব্বর। আইনের অনুশাসনে সবাই সমান এ ধারাটিকে উপেক্ষা করে সে সুন্দরী জরিনাকে উত্ত্যক্ত করার সাহস দেখিয়েছে।

4 views

Related Questions