1 Answers

অনুচ্ছেদে আইনের অনুশাসনের 'আইনের প্রাধান্য' ধারণাটি ক্ষুণ্ণ হয়েছে।

 আইনের প্রাধান্য নাগরিক স্বাধীনতার প্রধান রক্ষাকবচ। সমাজে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকার হস্তক্ষেপ করতে পারে না। এমনকি সরকারও কারও ব্যক্তিস্বাধীনতায় অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার সাহস পাবে না। উদ্দীপকের জনার কাশেম এলাকার প্রভাবশালী ব্যক্তিত্ব। এ এলাকায় আইনের প্রাধান্য না থাকায় তিনি অবৈধভাবে রহিম মিয়ার সম্পত্তি দখল করার চেষ্টা করেছিলেন। রহিম মিয়ার নিজের সম্পত্তি ভোগের অধিকার বা স্বাধীনতায় কাশেম বাধা তৈরি করেছে। এরূপ পরিস্থিতিতে বিচার চাইলে বিচারক তার ক্ষমতার অপব্যবহার করে আইনের প্রাধান্যকে অস্বীকার করে স্বেচ্ছাচারিতা করেছেন। এ বিষয়টি আইনের অনুশাসনের আইনের প্রাধান্য' ধারণাকে ক্ষুণ্ণ করেছে।

4 views

Related Questions