উদ্দীপকে উল্লিখিত ভাবনাটি ভিক্ষুদের কোন ধরনের অনুশাসনের প্রতি ইঙ্গিত করছে? বর্ণনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত ভাবনাটি ভিক্ষুদের পঞ্চভাবনা অনুশাসনের প্রতি ইঙ্গিত করছে।
পঞ্চ ভাবনা ভিক্ষু শ্রমণদের নিত্যকরণীয় একটি ভাবনা। মৈত্রী, করুণা, মুদিতা, অশুভ ও উপেক্ষা এ পাঁচটি বিষয়কে অবলম্বন করে ভাবনা করতে হয় বলে একে পঞ্চ ভাবনা বলে। ভিক্ষু শ্রমণগণ সকাল-সন্ধ্যায় নির্জনে বসে এই পঞ্চ ভাবনা চর্চা করেন। পঞ্চ ভাবনা লোভ-লালসা, হিংসা-দ্বেষ ও কামভাব থেকে মুক্ত রাখে। পঞ্চ ভাবনার মৈত্রী ভাবনা সকল প্রাণী শত্রুহীন, বিপদহীন, রোগহীন, ভয়হীন হোক এবং সুখে বাস করুক এরূপ কল্যাণ কামনা করে। করুণা ভাবনার দ্বারা ভিক্ষুগণ দুঃখীর দুঃখে ব্যথিত হয়ে 'দুঃখমুক্তি' কামনা করেন। অপরের সৌন্দর্য, যশ, লাভ, ঐশ্বর্য অথবা সৌভাগ্য দেখে নিজ চিত্তে আনন্দ অনুভবই মুদিতা। শরীর ব্যাধি ও অশুচির আধার, অনিত্য এবং মৃত্যুর অধীন এ বিষয়গুলো অবলম্বন করে ভাবনা করাই অশুভ ভাবনা। লাভ-অলাভ, যশ-অযশ, নিন্দা-প্রশংসা, সুখ-দুঃখ ইত্যাদি অষ্টপ্রকার লোকধর্মে চিত্তকে অবিচলিত রেখে ভাবনা করাই হচ্ছে উপেক্ষা ভাবনা।