1 Answers
উদ্দীপকে নারীর প্রতি সহিংসতার অন্যতম দিক নারী পাচারকে ইঙ্গিত করেছে।
'নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০১০' অনুযায়ী যদি কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে বিদেশ থেকে আনয়ন করে অথবা বিদেশে পাচার বা প্রেরণ করে অথবা ক্রয়-বিক্রয় করে অথবা নিজে দখলে রাখে তাহলে তাকে 'নারী ও শিশু পাচার' হিসেবে গণ্য করা হবে। উদ্দীপকে উল্লিখিত রশিদ আলী, নামে এক পাচারকারী আলেয়াসহ চারজন নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসে আফ্রিকান এক চক্রের কাছে পাচারের চেষ্টা করে। পাচারকৃত নারী ও শিশুরা নানাভাবে সহিংসতার শিকার হয়ে থাকে। দক্ষিণ এশিয়ায় এই নারী ও শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ। প্রতিবছর বাংলাদেশ থেকেও প্রচুর নারী ও শিশু পাচারের শিকার হয়ে থাকে।
সুতরাং বলা যায়, বাংলাদেশে প্রচলিত নারী ও শিশু পাচার আইনের ব্যাখ্যানুযায়ী রশিদের কাজটি 'নারী ও শিশু পাচার' ধারণাকে ইঙ্গিত করছে।