1 Answers
নারীর জীবনে সহিংসতার প্রভাব অবশ্যই জটিল ও ভয়াবহ। কেননা নারীর প্রতি শারীরিক নির্যাতন কখনও কখনও নারীর অঙ্গহানি ঘটায়। নারীর প্রতি সহিংসতার সবচেয়ে নিকৃষ্টতম ও জঘন্য অপরাধ হলো ধর্ষণ, এসিড নিক্ষেপ ও খুন। এসব ঘটনায় নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য ক্ষতবিক্ষত হয়। অনেক ক্ষেত্রে নারী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। সহিংসতার শিকার নারীরা সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। নারীর প্রতি, এ সহিংসতা আমাদের দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে। এ থেকেই বোঝা যায়, নারীর জীবনে সহিংসতার প্রভাব কতটা জটিল ও ভয়াবহ।
5 views
Answered