1 Answers
নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে বলে পারিবারিক সহিংসতা। এসব সহিংসতার মধ্যে রয়েছে প্রহার, যৌতুক সম্পর্কিত নির্যাতন, কন্যা শিশুকে মারধর, যৌনপীড়ন প্রভৃতি। তাছাড়া যৌন হয়রানি, নির্যাতন ও ধর্ষন, মনগড়া ফতোয়া, এসিড নিক্ষেপ, নারী ও শিশুপাচার প্রভৃতি হলো বর্বর, নির্মম ও পৈশাচিক সহিংসতা।
4 views
Answered