1 Answers

বিশ্বের সর্বত্রই আজ সহিংসতা বিরাজ করছে, সহিংস ব্যক্তিরা সবাই জানে যে, সহিংসতার মধ্য দিয়ে কেউ কখনো জগতের উন্নতি সাধন করতে পারেনি বরং সহিংসতা দ্বারা মানসিক, আধ্যাত্মিক ও শারীরিক নানাবিধ ক্ষতিকর প্রভাব বিস্তৃত হয়। এটা অনেকটা সংক্রামক ব্যাধির মতো, এটা যদি কখনো কোনো পরিবার, সমাজ বা দেশে বাসা বাঁধতে শুরু করে তবে তা অচিরেই সংক্রমিত হয়ে যায় এবং আস্তে আস্তে এর প্রসার ঘটতে থাকে ও শক্তি বৃদ্ধি হয়। এর ফলে পরিবার, সমাজ বা দেশের প্রতিটি ক্ষেত্রে ভয়াবহ প্রভাব পড়ে।

সমাজ পরিবর্তনে সহিংসতা বড় বাধা, কারণ সহিংসতার ক্ষতিকর প্রভাব পড়ে সমাজে, এর ফলে একতা বা সম্পৃক্ততার অবক্ষয় ঘটে, সমাজে দলাদলি শুরু হয় এবং এ থেকে নানা রকম কোন্দল সৃষ্টি হয়। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায়, যা সামাজিক উন্নয়ন ও গতিশীলতার সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

মূলকথা: সমাজ পরিবর্তনে প্রতিবন্ধকতা।

4 views

Related Questions