1 Answers

ইউশা যে সনদ নিয়ে কাজ করছেন তা হলো সিডও সনদ। নারীর প্রতি বৈষম্য রোধকল্পে উক্ত সনদটি নানাভাবে কাজ করে যাচ্ছে।

নারী ও পুরুষের সমতার নীতির ওপর ভিত্তি করেই ১৯৭৯ সালে এই সনদটি তৈরি হয়। নারীর মানবাধিকারের বিষয়টিও এখানে উঠে এসেছে। এ সনদে স্বীকার করা হয় যে, বিভিন্ন দেশে নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীরা বৈষম্যের শিকার। নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিশ্চিতকরণে ৩০টি ধারার সমন্বয়ে সনদটি প্রস্তুত করা হয়। সনদটিতে নারী কত প্রকার বৈষম্যের শিকার এবং কোন কোন উপায়ে এ সকল বৈষম্যের বিলোপ সাধন করা সম্ভব তা ব্যাখ্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫ নভেম্বরকে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস' ও ৮ মার্চকে 'বিশ্ব নারী দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে- নারীর প্রতি সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জন্মলগ্ন থেকেই জাতিসংঘ নারী উন্নয়নের জন্য কাজ করে চলেছে, সিডও সনদ তার অন্যতম একটি উদাহরণ, যা নারীর অবস্থানকে অনেক উন্নত করেছে।

তাই বলা যায়, সিডও সনদ নারী বৈষম্য দূরীকরণে নানাবিধ কাজ করে যাচ্ছে।

5 views

Related Questions