1 Answers
পুষ্পবালা বড়ুয়ার ধর্মগ্রন্থটি বৌদ্ধের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটককে ইঙ্গিত করছে।
বুদ্ধের ধর্ম দর্শনই ত্রিপিটকের মূলভিত্তি। ত্রিপিটক পালি ভাষায় রচিত। বুদ্ধবাণী ধরন ও প্রকৃতি অনুসারে তিনটি ধারায় বিভক্ত করে তিনটি পেটিকা বা আধারে সংরক্ষণ করা হয় বলে তা ত্রিপিটক নামে অভিহিত। তিনটি পিটক হলো: ১. সূত্র পিটক, ২. বিনয় পিটক এবং ৩. অভিধর্ম পিটক। সূত্রপিটক পাঁচটি প্রধান ভাগে বিভক্ত। বিনয় পিটক প্রধানত তিন ভাগে বিভক্ত। আর তৃতীয় ভাগ অভিধর্ম পিটক সাত ভাগে বিভক্ত।
উদ্দীপকে উল্লিখিত পুষ্পবালা বড়ুয়ার ধর্মগ্রন্থটিও পালি ভাষায় রচিত। আর ধর্মগ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত। তৃতীয় ভাগটি আবার সাতটি খণ্ডে বিভক্ত। যা পাঠ্যবইয়ে উল্লিখিত বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায়, পুষ্পবালা বড়ুয়ার ধর্মগ্রন্থটি হচ্ছে ত্রিপিটক।