1 Answers
উদ্দীপকে উল্লিখিত জনাব শাহীন আহমেদ তার প্রথম পর্যায়ের কাজগুলোর মাধ্যমে শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করেছেন।
শ্রমিক-কর্মচারীদের মাধ্যমে ব্যবসায় পরিচালিত হয়। তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। এদের প্রতি প্রতিষ্ঠানের কিছু দায়বদ্ধতা (যেমন: উপযুক্ত পারিশ্রমিক, কাজের পরিবেশ, চাকরির নিরাপত্তা প্রভৃতি) আছে। সেগুলো পূরণের মাধ্যমে ব্যবসায়ের কাজে গতিশীলতা আনা সম্ভব।
উদ্দীপকের জনাব শাহীন গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন মালিক। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সুন্দর কাজের পরিবেশ নিশ্চিত করেন। তাদের যথাযথ বেতন দিয়ে থাকেন। এছাড়া, তিনি উৎসব বোনাস ও বার্ষিক বনভোজনের ব্যবস্থা করেন। এতে কর্মচারীরা সন্তুষ্টি নিয়ে প্রতিষ্ঠানটিকে নিজের মনে করে কাজ করে। ফলে শ্রমিক অসন্তোষ হয় না এবং উন্নতমানের পণ্য উৎপাদন নিশ্চিত হয়। আর এসব কাজের মাধ্যমে জনাব শাহীন আহমেদ সমাজের শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়িত্ব পালন করেছেন।