1 Answers

উদ্দীপকের জনাব ইসমাইল সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনে অবজ্ঞা করছে।

সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি হয়। তাই ব্যবসায়েরও সমাজের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হয়।

 উদ্দীপকের জনাব ইসমাইল একজন পেঁয়াজ আমদানিকারক। তিনি গত রমজানের আগে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও সময়মতো সেগুলো বাজারে সরবরাহ করেননি। রমজানে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় তিনি তখন বাজারে পেঁয়াজ সরবরাহ করেন। এ কাজের মাধ্যমে তিনি পণ্যের মজুদ করেছেন। এতে ভোক্তাদের বেশি মূল্যে পেঁয়াজ কিনতে হয়েছে। ফলে তারা ভোগান্তিতে পড়েছে। এভাবে তিনি সমাজের ক্ষতি করেছেন। তাই বলা যায়, জনাব ইসমাইল মজুতদারির মাধ্যমে সমাজের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।

4 views

Related Questions