1 Answers
Coca-Cola ও PepsiCo সমাজের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা পালন করছে।
সমাজ ও সমাজের মানুষকে ঘিরেই ব্যবসায় ও এর কাজ পরিচালিত হয়। তাই সমাজের সাধারণ মানুষের উপকারে আসে এমন কাজ ব্যবসায়ীর করা উচিত। বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা, পণ্যের মজুতদারি না করা, পরিবেশ দূষণ রোধে কাজ করা, চাহিদা অনুযায়ী যথাসময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করা প্রভৃতি সমাজের প্রতি ব্যবসায়ীর দায়িত্ব।
উদ্দীপকে উল্লেখ্য, Coca-Cola ও PepsiCo সফট্ ড্রিংকসের বাজারে দুটি জনপ্রিয় নাম। কিন্তু, কোম্পানি দু'টির পণ্য বাজারজাতকরণে ব্যবহৃত প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সম্প্রতি কোম্পানিগুলো ২০৩০ সালের মধ্যে পরিবেশ দূষণরোধক ও পুনরায় ব্যবহারযোগ্য এমন ধরনের বোতল তৈরির ঘোষণা দেয়। বর্তমানে প্লাস্টিকের পরিবর্তে অ্যালুমিনিয়ামের পাত্র বেশি পরিমাণে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এসব কার্যক্রম মূলত পরিবেশ দূষণরোধ ও জনগণের স্বার্থ সুরক্ষার জন্য নেওয়া হয়েছে। এতে সমাজের জনগণ উপকৃত হবে। পরিবেশও দূষণমুক্ত থাকবে। এ কাজগুলো সমাজের প্রতি দায়বদ্ধতার স্বরূপ; যা Coca-Cola ও PepsiCo পালন করছে।