নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থির রাখা কোন ধরনের সামাজিক দায়বদ্ধতা? ব্যাখ্যা করো। (অনুধাবন)
5 views
1 Answers
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থির রাখা ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়বদ্ধতা।
ক্রেতা ও ভোক্তারা ব্যবসায়ের প্রাণ। প্রত্যেক ব্যবসায়ীর উচিত ক্রেতা ও ভোক্তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে দ্রব্যমূল্য স্থির রাখা। এতে ভোক্তারা ব্যবসায়ীর ওপর সন্তুষ্ট থাকে। ব্যবসায়ীর প্রতি তাদের আস্থা বাড়ে। ফলে ব্যবসায়ীর সুনাম প্রতিষ্ঠিত হয়। এটি একটি জনকল্যাণমূলক কাজ, যা ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব।
5 views
Answered