1 Answers
রাজ্জাকদের প্রতিষ্ঠানটির ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের যৌক্তিকতা আছে বলে আমি মনে করি।
ব্যবসায়ের সাথে জড়িত বিভিন্ন পক্ষের (ক্রেতা ও ভোক্তা, সমাজ, সরকার, সগোত্রীয় ব্যবসায়ী প্রভৃতি) প্রতি ব্যবসায়ীর দায়িত্ব আছে। এ দায়িত্ব পালন করলে সমাজের সব পক্ষ সন্তুষ্ট থাকে। ফলে ব্যবসায়ীর সুনাম অর্জিত হয়।
উদ্দীপকের রাজ্জাক ও তার বন্ধুরা একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে কয়েকজন স্থানীয় বেকার যুবককে নিয়োগ দেন এবং প্রশিক্ষণ দেন। এতে তাদের কর্মসংস্থান হয়েছে। এছাড়া তারা প্রতিষ্ঠানটির মুনাফার একটি অংশ দিয়ে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেন। আবার লাভের ওপর সরকারকে কর দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করেন।
রাজ্জাকদের প্রতিষ্ঠানটির মাধ্যমে ব্যবসায়ের সামাজিক দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা হয়েছে। তাদের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হচ্ছে। স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। শিক্ষার হার বেড়েছে। তারা জনগণের কল্যাণে কাজ করছে। ফলে সমাজে তাদের সুনাম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে তাদের প্রতিষ্ঠান সমাজে মডেল হিসেবে বিবেচিত হয়েছে। এভাবে তারা অনেকদিন সফলতার সাথে ব্যবসায় টিকিয়ে রাখতে পারবেন। তাই বলা যায়, রাজ্জাকদের প্রতিষ্ঠানটির ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব আছে।