1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'B' প্রতিষ্ঠানটি সেবা পরিবেশক শিল্পের অন্তর্গত এবং এর যথেষ্ট গুরুত্ব আছে।

এ শিল্পের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া হয়। ফলে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হয়। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা প্রভৃতি এ শিল্পের অন্তর্গত ।  

উদ্দীপকে 'B' প্রতিষ্ঠানের দুই ধরনের সেবার বিষয়ে উল্লেখ আছে। এই প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করা হয়। আর এসব কাজ মূলত সেবা শিল্পের মাধ্যমে করা হয়। উক্ত শিল্পের মাধ্যমে দেশের মানুষ গ্যাস ও বিদ্যুৎ সেবা পায়। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হচ্ছে। ফলে দেশের মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া, এ শিল্প প্রতিষ্ঠার কারণে সেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাদের আয় ও জীবনমান বাড়ছে। ফলে সমাজ ও দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সুতরাং, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে 'B' প্রতিষ্ঠানের মতো সেবা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

5 views

Related Questions