1 Answers
উদ্দীপকের হাদিসটি হলো- “প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল।” হাদিসটির পটভূমি ও গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো-
মহানবি (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করলে অন্য সাহাবিদের ন্যায় উম্মে কায়স নামক সুন্দরী রমণী ইসলাম কবুল করে মদিনায় হিজরত করেন। এ মহিলার রূপে মুগ্ধ হয়ে তাঁকে বিয়ে করার উদ্দেশ্যে জনৈক সাহাবিও মদিনায় হিজরত করেন। কিন্তু হিজরতের সওয়াবের প্রতি তার খেয়াল ছিল না। একথা জানাজানি হলে রাসুল (স.) এ হাদিসটি বলেন।
বাস্তব জীবনে নিয়তের গুরুত্ব অপরিসীম। সকল কাজের সফলতা ও ব্যর্থতা নিয়তের ওপরই নির্ভরশীল। উদ্দেশ্যহীন কোনো কাজ মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। আবার পূর্বপরিকল্পনা না থাকলে কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা যায় না। আল্লামা খাত্তাবী বলেন, সকল কাজের পরিশুদ্ধতা ও তার ফলাফল লাভ নিয়ত অনুযায়ী হয়। কেননা নিয়তই মানুষের কাজের দিক নির্ণয় করে।