ইসলামের অন্যতম রুকন হিসেবে উদ্দীপকে উল্লিখিত - রুকনের ধর্মীয় গুরুত্ব বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ইসলামের অন্যতম রুকন হিসেবে উদ্দীপকে উল্লিখিত রুকনের (সালাত) ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
ইসলাম ধর্ম পাঁচটি মূলভিত্তির ওপর প্রতিষ্ঠিত। সালাত তন্মধ্যে দ্বিতীয়। মহানবি (স.) বলেছেন, - الصَّلُوةُ عِمَادُ الدِّيْنِ অর্থ - "নামায ইসলাম ধর্মের মূলভিত্তি।" কুফর ও ইমানের মধ্যে সালাত পার্থক্য সৃষ্টি করে।
মহানবি (স.) বলেছেন-
اَلْفَرْقُ بَيْنَ الْعَبْدِ وَ بَيْنَ الْكَفْرِ تَرْكُ الصَّلوةِ অথঃ " মুমিন ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা।" সালাত আদায়ের সময় বান্দা তার উন্নত শির অবনত করে মহান আল্লাহর উদ্দেশে। ফলে তার প্রতি দাসত্ব ও আনুগত্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শিত হয়। রাসুল (স.) বলেছেন, الصَّلَاةُ مِفْتَاحُ الْجَنَّةِ অথঃ "নামায বেহেস্তের চাবি।” সালাত মানুষকে পাপ-পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখে। কুরআনে আল্লাহ বলেছেন-
“নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।" (সূরা আল-আনকাবুত : ৪৫) বান্দা নিয়মিতভাবে নামায আদায় করলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। এসম্পর্কে মহানবি (স.) বলেছেন, "এক নামায থেকে অন্য নামায পর্যন্ত যত গুনাহ হয় তা ক্ষমা হয়ে যায়।” রাসুল (স.) বলেছেন, “যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করবে এ বিশ্বাসে যে, এটা আল্লাহরই নির্দেশ, তার জন্য বেহেস্ত ওয়াজিব ও দোযখ হারাম হয়ে যাবে।”