1 Answers
ধর্ম মানুষের নৈতিক মূল্যবোধের সৃষ্টি করে। আর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তা পূর্ণতা পায়। তা যেকোনো ধর্মীয় অনুষ্ঠানই হোক না কেন। যেমন, দোলযাত্রা উৎসবের মাধ্যমে তন্ময় ও শ্রাবণ তাদের অতীতের ভুলভ্রান্তি, বিদ্বেষ ভুলে গিয়ে তারা এক আত্মার বন্ধুত্বে পরিণত হয়। ধর্মীয় অনুষ্ঠানে জাতি-বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণের ফলে সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সৃষ্টি হয়। সকলের মধ্যে এক সাম্প্রদায়িক বন্ধন তৈরি হয় এবং জাতীয় ঐক্য গড়ে ওঠে। দোলযাত্রা উপলক্ষে তন্ময় ও শ্রাবণ রেষারেষি ভুলে তারা পরস্পরকে বুকে টেনে নেয়। একে অপরকে রং মাখিয়ে দেয়। এভাবে আবির মাখানোর ভিতর দিয়ে সকল শ্রেণি ও স্তরের মানুষের মধ্যে সামাজিক মিলন তৈরি হয়। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন প্রকার রং নিয়ে খেলার মত্ত হয়ে বিভেদ ভুলে যায়। সকলেই হয়ে যায় একাত্ম। শুধুমাত্র দোলযাত্রা নয় সকল ধর্মীয় উৎসবেই এ ধরনের সার্বজনীনতা লক্ষ করা যায়। তাই বলা যায়, যেকোনো ধর্মীয় অনুষ্ঠানই সামাজিক সম্প্রীতি ও মিলনের এক অন্যতম মাধ্যম।