1 Answers

প্রগতিশীল মনোভাবসম্পন্ন রাজনৈতিক দলগুলো বা বাম রাজনৈতিক দলগুলো ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। কারণ তাদের সৃষ্টিকর্তার প্রতি কোনো আস্থা নেই। তারা মনে করে, এ পৃথিবী প্রকৃতির দান। প্রকৃতিই এটাকে নিয়ন্ত্রণ করছে। প্রকৃতি থেকে আমাদের আগমন আবার একদিন প্রকৃতিতেই মিলিয়ে যাব। যেখানে ব্রহ্ম, হরি, ভগবান, বিষ্ণু সবই ভিত্তিহীন বানোয়াট গল্প ছাড়া আর কিছুই নয়। বামদলগুলো মানব সেবাকেই একমাত্র ধর্ম হিসেবে মনে করে। তারা ব্রহ্মজ্ঞানকে অস্বীকার করে। এর ফলে ডানপন্থি দল এবং বামপন্থি দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতের ভিন্নতা পরিলক্ষিত হয়। যা ধর্মীয় মূল্যবোধকে খাটো করে দেখানো প্রয়াস পায়। সুতরাং আমরা একথা নিদ্বিধায় বলতে পারি, বাম রাজনৈতিক দলগুলো ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।

4 views

Related Questions