1 Answers
হ্যাঁ, আমি মনে করি তাপস ও শিপ্রা ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেছিল।
হিন্দুধর্মের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় মানবজীবনের বিবাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ গ্রন্থে আট প্রকার বিবাহের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে গান্ধব বিবাহ। এ বিবাহ অনুসারে নারী-পুরুষ উভয়ে সম্মতিক্রমে পরস্পর শপথ করে মাল্য বিনিময়ের মাধ্যমে বিবাহ করে। মহাভারতে দুষ্মন্ত ও শকুনতলাও এ প্রকৃতির বিবাহ করেছিল। উদ্দীপকের আলোচনায় আমরা দেখতে পাই, তাপস বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা অবস্থায় শিপ্রাকে ভালোবেসে ফেলে। অবশেষে তারা উভয়ে সম্মতিক্রমে মন্দিরে গিয়ে মাল্যবিনিময়ের মাধ্যমে বিয়ে করে। ধর্মগ্রন্থের নিয়মানুযায়ী তাদের বিবাহটি হচ্ছে গান্ধব বিবাহ। তাই উপরিউক্ত আলোচনায় বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে তাপস ও শিপ্রা ধর্মীয় রীতি মেনে বিয়ে করেছিল।