1 Answers
উদ্দীপকের রতন সূত্র আবৃত্তির ফলে গ্রামবাসীরা মহামারি, কলেরা, মৃত্যু, মৃত্যুর ফলে উৎপন্ন অমনুষ্য, পিশাচাদি ইত্যাদি হতে রক্ষা পাবেন। রতন সূত্র সকল প্রকার অমঙ্গল ও অকুশল কর্ম থেকে বিরত রেখে কুশলকর্ম সম্পাদনে উৎসাহী করে, স্বধর্মের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে।
রতনসূত্রের আবৃত্তির ফলে উদ্দীপকের গ্রামবাসীর জীবনে স্বস্তি এবং শান্তি ফিরে আসবে। অনাহারে মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। অমনুষ্যের উপদ্রব কমবে। বুদ্ধের দেশিত সূত্রসমূহ মূলত নৈতিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের পাশাপাশি ইহলোকিক মঙ্গলও সাধন করে। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে পাঠ করা হয়।
পরিশেষে সাধারণত বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ-দুর্ঘটনা, বিপদ, রোগ- শোক এবং ভূত, প্রেত, যক্ষ জাতীয় অশুভ শক্তির কুপ্রভাব প্রভৃতি হতে সুরক্ষা এবং সর্বপ্রকার মঙ্গল কামনা করে রতনসূত্র পাঠ করা হয়।