1 Answers

উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি হলো- "সকল সৃষ্টিই আল্লাহর আপনজন। অতএব, তিনিই আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যিনি তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করেন।”

এ বিশ্বজগতের যা কিছু রয়েছে তার সবই আল্লাহ তায়ালা মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন। সংগত কারণেই সৃষ্টিকুলের প্রতি রয়েছে মানুষের বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য। আলোচ্য হাদিসটিতে সৃষ্টিকুলের প্রতি সেসব দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। সমস্ত সৃষ্টি আল্লাহ তায়ালার পরিজনস্বরূপ। তিনি সকলকেই প্রতিপালন করেন, তাদের জীবিকার ব্যবস্থা করেন। সৃষ্টিকুলের সকলকে তিনি সমকক্ষতার অধিকারী করেননি। এটি তাঁর পরীক্ষা। তাঁর পরিজনদের মধ্যে ঐ ব্যক্তিই তাঁর নিকট অধিক প্রিয়, যে তাঁর মাখলুকের প্রতি অনুগ্রহ করে। মানবজাতি, জীবজন্তু ও পশুপাখি সবই আল্লাহর মাখলুক। এ হাদিসে আল্লাহর এসব মাখলুকের প্রতি অনুগ্রহ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহও তার প্রতি দয়া করেন। এ প্রসঙ্গে মহানবি (স.) স্বয়ং বলেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না, আল্লাহ তায়ালা তার প্রতি দয়া করবেন না।” তিনি আরও ঘোষণা করেন- “তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া কর, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।” মানুষ সৃষ্টির সেরা জীব তথা আশরাফুল মাখলুকাত। তাই অন্যান্য জীবের প্রতিও তাদের অনুগ্রহশীল হতে হবে। অতএব, এ বিশ্বজগতের সকল কিছুর প্রতিই আমাদের অনুগ্রহ করতে হবে।

5 views

Related Questions