1 Answers

উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি হলো- “সকল সৃষ্টিই আল্লাহর পরিজন। অতএব, তিনিই আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যিনি তাঁর পরিজনের প্রতি অনুগ্রহ করেন।”

মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। সুতরাং মানুষের উচিত আল্লাহ তায়ালার সকল সৃষ্টির প্রতি সদাচরণ করা, সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা। পশু-পাখি, জীব-জন্তুর প্রতি অনুগ্রহ করা। এদের প্রতি অনুগ্রহ করলে আল্লাহ তায়ালা খুশি হন। যাঁরা আল্লাহ তায়ালার এসব সৃষ্টির প্রতি সদয় আচরণ করেন তাঁরা মহান আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তায়ালা তাঁদের ভালোবাসেন। সর্বোপরি, আলোচ্য হাদিসটির মাধ্যমে সৃষ্টিকুলের সেবা করার কথা বলা হয়েছে। সৃষ্টিকুলের সেবার মাধ্যমে ইহলৌকিক কল্যাণের পাশাপাশি পারলৌকিক কল্যাণও সাধন করা সম্ভব। আমরা সবাই সৃষ্টিকুলের সেবা করব।

5 views

Related Questions