1 Answers

হাসান করিমের কাছে পাঁচ হাজার টাকা আমানত রাখে। কয়েক মাস পরে হাসান করিমের কাছে টাকা ফেরত চাইতে গেলে করিম টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। কারণ করিম টাকা খরচ করে ফেলেছে। অর্থাৎ করিম হাসানের গচ্ছিত টাকা খরচ করে আমানতের খিয়ানত করেছে। এ পরিস্থিতিতে উল্লিখিত হাদিসটির ভূমিকা অপরিসীম। উল্লিখিত হাদিসটি হাসান ও করিমের মাঝে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়ের অবতারণা করে। তারা উক্ত হাদিস দ্বারা বুঝতে সক্ষম হয় যে-

১. মুনাফিকের আলামত তিনটি। এগুলো থেকে দূরে থাকতে হবে। 

২. মুনাফিকী একটি জঘন্য অপরাধ। 

৩. মিথ্যা সকল পাপের মূল। 

৪. প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে। 

৫. কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করা যাবে না। আমানত যথাযথভাবে ফেরত দিতে হবে।

৬. কোনো ব্যক্তির মধ্যে যদি হাদিসে উল্লিখিত তিনটি স্বভাবের সমন্বয় ঘটে, তবে সে প্রকৃত মুনাফিক হয়ে যায়। তার পরিণাম ভয়াবহ। তাকে জাহান্নামের সর্ব নিম্নস্তরে নিক্ষেপ করা হবে।

সুতরাং বলা যায়, উপরিউক্ত পরিস্থিতিতে ইমাম সাহেব হাসান ও করিমকে যে হাদিসটি শোনান সে হাদিসটির শিক্ষা তারা অনুধাবনকরত আর কখনো অনুরূপ কাজ না করার জন্য তাওবা করবে এবং ভবিষ্যতে অনুরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সংকল্প করবে।

5 views

Related Questions