1 Answers

উদ্দীপকের আতিয়ার রহমানের মাঝে তাকওয়ার অভাব রয়েছে। এমতাবস্থায় আতিয়ার রহমানকে তাকওয়া অবলম্বন করতে হবে। অর্থাৎ তাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে আতিয়ার রহমানকে যা করতে হবে, সূরা বাকারার আলোকে তা নিচে ব্যাখ্যা করা হলো-

১. গায়েব বা অদৃশ্যে বিশ্বাস: যা দেখা যায় না, শোনা যায় না এবং অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা অনুভব করা যায় না, তার প্রতি ইমান আনতে হবে। যেমন- আল্লাহ, ফেরেশতা ইত্যাদি। 

২. সালাত কায়েম: নিয়মিত সালাত আদায় করতে হবে। কারণ সালাতের মধ্য দিয়ে তারা এক আল্লাহর ইবাদত ও আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটে। 

৩. আল্লাহর দেওয়া রিযিক থেকে ব্যয় করা: মুমিন-মুত্তাকির বিশ্বাস হচ্ছে, তাদের কাছে যা কিছু ধনসম্পদ আছে তা সবই আল্লাহর দান। এ ধনসম্পদের মালিক সে নয়। 

৪. আল-কুরআনে বিশ্বাস: আতিয়ার রহমানকে বিশ্বাস করতে হবে রাসুলের ওপর অবতীর্ণ আল-কুরআন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের পক্ষ হতে এসেছে। এতে যা আছে সবই নিরেট সত্য। 

৫. আসমানি কিতাবে বিশ্বাস: আল্লাহ তায়ালা রাসুল (স.)-এর পূর্ববর্তী যুগে মানুষের হিদায়েতের জন্য যেসব আসমানি কিতাব নাজিল করেছেন সেসব কিতাবের প্রতি তাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। 

৬. আখিরাতে বিশ্বাস: আতিয়ার রহমানকে মনেপ্রাণে বিশ্বাস করতে হবে, মৃত্যুর পর কিয়ামত ও হাশর-সংঘটিত হবে। সেখানে পাপপুণ্যের সঠিক বিচার হবে। অতঃপর বিচারের ফয়সালা অনুযায়ী জান্নাত-জাহান্নাম নির্ধারিত হবে।

অতএব বলা যায়, উপর্যুক্ত ছয়টি মৌলিক গুণের অধিকারী হতে পারলে নিঃসন্দেহে আতিয়ার রহমান মুত্তাকি হতে পারবে। সুতরাং মুত্তাকি হতে হলে তাকে উপরিউক্ত ছয়টি গুণের অধিকারী হতে হবে।

5 views

Related Questions