1 Answers

উদ্দীপকে নাদিম মাদানি সূরা অধ্যয়ন করেছে।

মদিনাতে নাজিল হওয়া সূরাগুলো মাদানি সূরা। মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পর নাজিল হওয়া সকল সূরাই মাদানি সূরা। মাদানি সূরাগুলোর বৈশিষ্ট্যসমূহ হলো- আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিষ্টানদের প্রতি ইসলামের আহ্বান বিবৃত হয়েছে। আহলে কিতাবিদের পথভ্রষ্টতা ও কিতাব বিকৃতির কথা বর্ণিত হয়েছে। নিফাকের পরিচয় সহকারে মুনাফিকের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, বিচার ব্যবস্থা, দন্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। শরিয়তের বিধিবিধান ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এর আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ হয়।

উদ্দীপকে নাদিমের পঠিত সূরাটি মাদানি সূরার বৈশিষ্ট্যসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, নাদিম মাদানি সূরা অধ্যয়ন করেছে।

4 views

Related Questions