1 Answers

রিয়াসাত সাহেব হাদিসে কুদসি সম্পর্কে বলেছেন।

হাদিসের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকার হলো হাদিসে কুদসি। এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তায়ালার সাথে সম্পৃক্ত। ইসলামি পরিভাষায়, যে হাদিসের শব্দ ও ভাষা রাসুলুল্লাহ (স.)-এর নিজস্ব; কিন্তু তার অর্থ, ভাব ও মূলকথা আল্লাহ তায়ালার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত তাকে কুদসি বলে। সংক্ষেপে যে হাদিসের মূলকথা আল্লাহ তায়ালার নিকট প্রাপ্ত এবং মহানবি (স.) নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন সেটাই হাদিসে কুদসি। হাদিসের কুদসির ভাব, অর্থ ও মূলকথা আল্লাহ তায়ালার হলেও তা আল-কুরআনের' অন্তর্ভুক্ত নয়। বরং এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী।

উদ্দীপকে রিয়াসাত সাহেব হাদিসের একটি প্রকারভেদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, এ প্রকারের হাদিস সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত। এটি হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। সুতরাং পাঠ্যবইয়ের আলোকে বলা যায়, রিয়াসাতের বর্ণনাকৃত হাদিস হলো হাদিসে কুদসি। 

4 views

Related Questions