1 Answers

জনাব শহিদুল ইলম বা জ্ঞান সম্পর্কে বলেছেন।

ইসলামে ইলম বা জ্ঞানের গুরুত্ব অনেক। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ ও সমুন্নত করে। ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের ওপর ফরজ করেছে। রাসুল (স.) বলেছেন, "ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।” (ইবনে মাজাহ)। রাসুল (স.) অন্যত্র জ্ঞানার্জনকে উত্তম ইবাদত বলে অভিহিত করেছেন। ইলমের অনেক শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে যে ধরনের ইলম অর্জন করলে সত্য-মিথ্যার পার্থক্য করা যায়, বৈধ-অবৈধ বোঝা যায় এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায়, তা হলো উত্তম ইলম। উদ্দীপকে বর্ণিত হয়েছে, জনাব শহিদুল তার বক্তব্যে বলেন, ইসলামের এমন এক বিষয় রয়েছে, যা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। এর মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য ও আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সুতরাং বলা যায়, জনাব শহিদুলের উল্লিখিত বিষয়টি হলো ইলম বা জ্ঞান।

5 views

Related Questions