1 Answers

জনাব ফিরোজ বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস বলেছেন। এ হাদিসের ব্যাখ্যা ও শিক্ষা মানবজীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানবজীবনে অত্যন্ত প্রয়োজনীয়। । এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি চাহিদা পূরণ করে থাকে। বৃক্ষের মাধ্যমে আমরা ওষুধ, কাঠ, ফল, আসবাবপত্র ইত্যাদি পেয়ে থাকি। এছাড়া বৃক্ষ আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবি (স.) আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন।

উদ্দীপকেও বর্ণিত হয়েছে, রিয়াসাত সাহেবের বন্ধু জনাব ফিরোজ একটি হাদিস বলেন সে হাদিসে মহানবি (স.) বৃক্ষরোপণ ও ফসল আবাদকে সদকা হিসেবে উল্লেখ করেছেন।

সুতরাং বলা যায়, ফিরোজের বর্ণিত হাদিসটি বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। মানবজীবনে এ হাদিসটির শিক্ষা ও ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

5 views

Related Questions