1 Answers

রিয়াজ হারামের মধ্যে লিপ্ত। হাদিসের আলোকে, হারাম বস্তুর ব্যবসায়ও হারাম।

মানবজীবনে হারাম বস্তু, কথা ও কাজের পরিণাম ও কুফল অত্যন্ত ভয়াবহ। কোনো কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মন, মস্তিষ্ক ও শরীরের জন্য চরম ক্ষতিকর। এগুলো অনেক সময় মানুষের মস্তিষ্ক বিকৃত করে। এমনকি অনেক মারাত্মক ও প্রাণনাশক রোগ সৃষ্টি করে। যেমন- মদ, গাঁজা, হেরোইন ইত্যাদি।

উদ্দীপকের রিয়াজ মাদকদ্রব্যের ব্যবসায় করে। মাদক কুরআন- হাদিস, দ্বারা নিষিদ্ধ। তার ব্যবসায় বাণিজ্যও হারাম।

হারাম খাদ্যদ্রব্য মানুষের অন্তরে বিরূপ প্রভাব বিস্তার করে। মানুষ অন্যায়, অশ্লীলতা ও অসচ্চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। মানব চরিত্রের সৎগুণাবলি নষ্ট হয়ে যায়। মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে। তার ইবাদত-দোয়া কবুল হয় না। মহানবি (স.) বলেছেন, “কোনো ব্যক্তি দীর্ঘ সফর করে আসে এবং অত্যন্ত ব্যাকুলভাবে তার দুই হাত তুলে আল্লাহর নিকট বলতে থাকে, হে আল্লাহ! হে আল্লাহ! কিন্তু তার পানাহার হারাম, পরিধেয় বস্ত্র হারাম। সুতরাং এমতাবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে?” (মুসলিম)

রাসুলুল্লাহ (স.) অন্য হাদিসে বলেছেন, "যে শরীর হারামের মাধ্যমে গঠিত, তা জাহান্নামের ইন্ধন হবে।” (আহমাদ, বায়হাকি ও দারিমি)

অতএব রিয়াজের উচিত হারাম ছেড়ে হালাল গ্রহণ করা। কারণ কথায় আছে, “হারামে আরাম নেই।”

4 views

Related Questions