1 Answers
উদ্দীপকে শ্রোতার প্রশ্নের উত্তরে 'ক' যে ইবাদতের কথা বলেছেন তা হলো হজ। এটি ইসলামের পঞ্চম স্তম্ভ।
আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে বায়তুল্লাহ (আল্লাহর ঘর) ও সংশ্লিষ্ট স্থানসমূহ যিয়ারত করাকে হজ বলে। হজ শুধু ঐ সমস্ত ধনী- মুসলমানের ওপর ফরজ যাদের পবিত্র মক্কায় যাতায়াত ও হজের কাজ সম্পাদনের আর্থিক ও দৈহিক সামর্থ্য রয়েছে।
ধনসম্পদ, বর্ণ-গোত্র ও জাতীয়তার দিক থেকে মানুষে মানুষে পার্থক্য থাকলেও হজ এসব ভেদাভেদ ভুলিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে শেখায়। হজ মুসলমানদের আদর্শিক ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ করে বিশ্বভ্রাতৃত্ব তৈরি করে। রাজা-প্রজা, মালিক-ভৃত্য সকলকে সেলাইবিহীন একই কাপড় পরিধান করায়। একই উদ্দেশ্যে মহান প্রভুর দরবারে উপস্থিত করে সাম্যের প্রশিক্ষণ দেয়। হজ মানুষকে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধের শিক্ষা দিয়ে সহানুভূতিশীল করে গড়ে তোলে। তাই আমাদেরকে হজ সম্পন্ন করা উচিত। কেননা রাসুল (স.) বলেছেন, “যে ব্যক্তি হজ করে সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়।”
সুতরাং বলা যায়, উদ্দীপকে প্রশ্নের উত্তরে 'ক' হজের কথা বলেছেন, যা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।