1 Answers
উদ্দীপকের বেলাল সাওমের প্রতি ইঙ্গিত দিয়েছেন।
সাওমের ব্যপারে আল্লাহ তায়ালা হাদিসে কুদসিতে বলেন- الصَّوْمُ لِي وَأَنَا أُجْزِي بِهِ
অর্থ : "সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি)
মহানবি (স.) বলেন- مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থ : “যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমযান মাসে রোযা রাখে, আল্লাহ তায়ালা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন।” (বুখারি) তাই আমাদের সাওম পালন করা আবশ্যক। সাওম পালনের মাধ্যমে একজন লোক ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। সমাজের নিরন্ন ও অভাবীদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারে। সাওম পালনকারী ব্যক্তি অন্যায়-অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে। হানাহানি থেকে দূরে থাকে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। একে অপরকে ইফতার করায় এবং অভাবীকে আর্থিকভাবে সহায়তা করে। এভাবে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। তাই সাওমের সামাজিক গুরুত্বের কথা বিবেচনায় করে আমাদের সাওম পালন করা উচিত।