1 Answers
উদ্দীপকে সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটি হলো আল-কুরআন। কেননা রাসুল (স.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফও পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর এ নেকির পরিমাণ হলো দশ গুণ। আল-কুরআনের গুরুত্ব অত্যধিক। এটা আমাদের প্রতি একটি নিয়ামত; যা পার্থিব জীবনে চলার যাবতীয় দিকনির্দেশনা এবং পরকালীন মুক্তির পথনির্দেশ দেয়। আল-কুরআন হলো একটি কল্যাণময় কিতাব যার থেকে বিবেকবুদ্ধিসম্পন্ন চিন্তাশীল মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তায়ালা বলেন-
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
অর্থ : “নিশ্চয়ই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি?” (সূরা আল- কামার: ২২)
তাই একজন ফরাসি পণ্ডিত যথার্থই বলেছেন, 'কুরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য শব্দকোষ, বৈয়াকরণের জন্য ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য একটি বিশ্বকোষ।” কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি লাভ করা যায়। তাই রাসুল (স.) বলেছেন, "আমার উম্মতের উত্তম ইবাদত হলো কুরআন তিলাওয়াত।” (বায়হাকি) সর্বোপরি কুরআন মানুষকে নৈতিক ও মানবিক গুণাবলিতে উদ্ভাসিত করে।
তাই সাদিয়ার প্রাধান্য দেওয়া গ্রন্থটি হলো আল-কুরআন।