1 Answers
মিসেস সাদিয়ার দেখা এদেশের পরিবর্তনসমূহ হচ্ছে পরিবার ব্যবস্থার পরিবর্তন।
শিল্পায়ন, নগরায়ণ, যান্ত্রিক সভ্যতার অগ্রগতি আধুনিক বিজ্ঞান ও' প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষা গ্রহণের কারণে আমাদের সমাজ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। যার প্রভাব পড়েছে আমাদের পরিবার ব্যবস্থায়।
উদ্দীপকে মিসেস সাদিয়া অনেক বছর পর বিদেশ থেকে দেশে ফিরে দেখেন নারীরা বিভিন্ন ধরনের কাজ করছে। যা অর্থনৈতিক কর্মকান্ডে মহিলাদের অংশগ্রহণকে বোঝাচ্ছে। শিক্ষার প্রসার ও সামাজিক পরিবর্তনের ফলে মানুষের মূল্যবোধে পরিবর্তন এসেছে। যার ফলে বর্তমানে আমাদের দেশের মেয়েরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু অতীতে আমাদের দেশের মেয়েরা শুধুমাত্র পারিবারিক গন্ডির মধ্যেই থাকতো। তারা কোনো অর্থনৈতিক কাজের সাথে যুক্ত থাকত না। এই পরিবর্তনটিই মিসেস সাদিয়া লক্ষ করেছেন। এছাড়া তিনি এদেশের বিয়ের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও পরিবর্তন দেখেছেন। অতীতে বিয়ের ক্ষেত্রে অভিভাবকদের মতামত ছিল, মুখ্য। বর্তমানে পাত্র-পাত্রীর মতামতকে অধিক প্রাধান্য দেওয়া হয়। অতীতে বিয়ের প্রস্তুতি চলত অনেক দিন। বর্তমানে অল্প পরিসরে বা উভয় পক্ষের যৌথ ব্যবস্থাপনায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিসেস সাদিয়া বিয়ের ক্ষেত্রে এ পরিবর্তনসমূহ দেখেছেন। অতীতে আমাদের দেশে যৌথ পরিবার ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে কাজের সুবিধার্থে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাসের কারণে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠছে। শহরগুলোতে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মিসেস সাদিয়া পরিবার ব্যবস্থার ক্ষেত্রে এই পরিবর্তনগুলোই দেখেছেন।
আলোচনার পরিশেষে বলা যায়, সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রভাব পড়েছে আমাদের পরিবার ব্যবস্থায়। তাই দীর্ঘদিন পর বিদেশ থেকে ফিরে মিসেস সাদিয়া পরিবার ব্যবস্থার বিভিন্ন পরিবর্তনসমূহ দেখেছেন। যেগুলো তাদের সময়ের পরিবার ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।