1 Answers

"বেসরকারি প্রতিষ্ঠানগুলোর" সর্বাধিক নিয়ন্ত্রণই এদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে- এ উক্তিটি অনেকটা যথার্থ। তবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ দেশের উন্নতিতে কার্যকর অবদান রাখবে বলে আমি মনে করি।

উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলতে উৎসাহ দেয়। যেহেতু সরকারি উৎসাহে বেসরকারি পর্যায়ে বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং ব্যবসায়-বাণিজ্য ও কৃষি উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের সহায়তার অভাবে সেগুলো নিয়ন্ত্রণে সরকারকে প্রায়ই হিমশিম খেতে হয়। তবে সরকার উক্ত NGO গুলোকে সর্বাধিক নিয়ন্ত্রণ করলেই হবে না; বরং দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ করলেই দেশের উন্নতিতে উক্ত এনজিওগুলো অবদান রাখতে সক্ষম হবে।

4 views

Related Questions