1 Answers

উদ্দীপকের মি. রহমানের ব্যবসায়ের মতো সৎ ব্যবসায়ীদের - প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিন টিকে থাকা সম্ভব বলে আমি মনে করি।

ব্যবসায় পরিচালনায় কথাবার্তা, আচার-আচরণ, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার সকল পর্যায়ে নৈতিক মানদণ্ড মেনে চলাকে ব্যবসায় নৈতিকতা বলে।

মি. রহমান একজন কাঁচামাল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো "সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী।" জনাব রহমান ব্যবসায়ের নৈতিকতা বজায় রেখে গ্রাহকদের চাহিদা এবং প্রত্যাশা অনুযায়ী পণ্য সরবরাহ করে যা ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে। তার এ কাজের ফলে প্রতিষ্ঠানের সুনাম যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি ক্রেতারাও স্থায়ী গ্রাহকে পরিণত হচ্ছে। ফলে তার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিযোগিতা মোকাবিলার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হবে এবং দীর্ঘদিন টিকে থাকবে।

সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. রহমানের ব্যবসায়ের মতো সৎ ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন টিকে থাকা সম্ভব বলে আমি মনে করি।

5 views

Related Questions