1 Answers

উদ্দীপকে জনাব ইমান আলীর সফল উদ্যোক্তা হওয়ার ইচ্ছার বাস্তবায়ন সম্ভব।

ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল উদ্ভাবক, উত্তম সংগঠক, যোগ্য পরিচালক ও সফল নেতা।

উদ্দীপকের আলোকে ইমান আলী একজন ছোট ব্যবসায়ী। তারও ইচ্ছা আরিফের মতো একজন সফল উদ্যোক্তা হওয়া। অনেকে ইমান আলীকে সৎ, সৃজনশীল ও চালেঞ্জ গ্রহণ করার মতো সাহসী বলে অভিহিত করেন। একজন সফল উদ্যোক্তার অবশ্যই সৃষ্টিশীল হওয়া উচিত। একজন সফল উদ্যোক্তার সকল গুণ ইমান আলীর মধ্যে দেখা যায়। এসব দিক বিবেচনা করলে দেখা যায় তিনি ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। সফল উদ্যোক্তা নিঃসন্দেহে একজন সৃজনশীল ও দক্ষ সংগঠনও বটে।

পরিশেষে বলা যায়, একজন সফল উদ্যোক্তার সকল গুণ ইমান আলীর মধ্যে পরিলক্ষিত হওয়ায় তার পক্ষে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

4 views

Related Questions